ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে পুলিশ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, আটক ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম নগরীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ২ পুলিশসহ বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় নগর মহিলাদলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনিসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

সোমবার দুপুর ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার কাজিরদেউড়ি এলাকার বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, মোদির আগমনকে কেন্দ্র করে আলেম ওলামাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশের আয়োজন করে। এসময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রুপ নেয়।

পুলিশ এসময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় তারা রাস্তায় থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ নাসিমন ভবন কার্যালয়ে ঢুকে নগর মহিলাদলের সাবেক সভানেত্রীসহ ১৫ জনকে আটক করেন।

নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেন, ‘আজকের সমাবেশের বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছে।

এরপরও পুলিশ বিনা উস্কানিতে এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ২৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। আর ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনকে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102