ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএসএমএমইউ’র ভিসি ডা. মো. শারফুদ্দিন আহমেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৮ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডা. রফিকুল আলমের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এদিন চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ নিয়োগ দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮ এর ১২ ধারা অনুযায়ী, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বিএসএমএমইউয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো। তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

এর আগে গত মঙ্গলবার অবসরে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১০ম ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102