ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুনর্গঠন হলো হাইকোর্টের ১৭ বেঞ্চ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৯ বার পঠিত

মামলা পরিচালনার বিচারিক এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ সোমবার (২৯ মার্চ) প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়া এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন। এর মধ্যে ১৫টি দ্বৈত (২ জন বিচারপতির সমন্বয়ে) বেঞ্চ এবং ২টি একক বেঞ্চ রয়েছে।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102