ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে আইনজীবী-কর্মচারীদের সংঘর্ষে আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

রাজবাড়ী জেলা জজ আদালতের মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এসময় আদালতের কর্মচারীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় ৪ আইনজীবী আহত হন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা বার-এর আইনজীবীরা আদালত বর্জন করে আদালত চত্ত্বরে বিক্ষোভ শেষে বার এসোসিয়েশনের সামনে সমাবেশ করলে এ ঘটনা ঘটে।

জেলা বার-এর সভাপতি অ্যাড. স্বপন সোম বলেন, সম্পূর্ণ অবৈধভাবে রাজবাড়ী বার-এর জমিতে জেলা ও দায়রা জজ মার্কেট নির্মাণ করছেন। আমরা রাজবাড়ীর আদালতে মামলা করেছি। কিন্তু সে মামলা গ্রহণ বা রিজেক্ট কোনওটিই করেনি। এ কারণে আমরা রাজবাড়ীর যুগ্ম জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

সমাবেশ শেষে আইনজীবীরা মিছিল নিয়ে নির্মাণাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা জজ আদালতের কর্মচারীদের সাথে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়। সংঘর্ষে জেলা বার এর চার আইনজীবী আহত হয়েছেন।

পরে জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজনজীবীরা দাবি করেন, জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের ওপর হামলা করেছে। তারা এর দৃষ্টান্তমূলক বিচার এবং অবৈধ মার্কেট নির্মাণ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102