ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের শিকার হওয়াও যেন অপরাধ! একসঙ্গে বেঁধে ঘোরানো হলো গ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

ধর্ষণের শিকার হওয়াও যেন অপরাধ! তাই শাস্তি দিতে ধর্ষণের শিকার কিশোরীকে মারধর করে ধর্ষককের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পুরো গ্রাম ঘোরানো হলো। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে একটি আদিবাসী অধ্যুষিত আলিরাইপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে।

ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে গেছে। ধর্ষণের শিকার কিশোরীর প্রতি গ্রামবাসীদের এমন নৃশংস আচরণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। তারপরই নড়েছড়ে বসেছে প্রশাসন।

জানা গেছে, ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার কথা জানাজানি হওয়ার পর চিহ্নিত হয় ধর্ষক। এরপর ধর্ষণের শিকার ওই কিশোরী এবং ধর্ষককে প্রবল মারধর করা হয়। তারপর তাদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে পুরো গ্রাম ঘোরানো হয়। এসময় ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দেয়া হয়।

এই ঘটনার সময় তাদের সঙ্গেই বেশ কয়েকজনকে ঘুরতে দেখা যায়। ভিডিও দেখে পুলিশ তাদের মধ্যে ছয়জনকে চিহ্নিত করেছে। সেই ৬ জন এবং ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে কিশোরীর পরিবারের এক সদস্যও রয়েছে।

পুলিশ কর্মকর্তা দিলীপ সিং বিলওয়াল জানিয়েছেন, এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি ২১ বছর বয়সী ধর্ষকের বিরুদ্ধে, আর অন্যটি কিশোরীর পরিবারের অভিযুক্ত ব্যক্তি এবং যে গ্রামবাসীদের গ্রাম ঘোরাতে দেখা গেছে তাদের বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102