ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীকাল থেকে গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলায় গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (বুধবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এর আগে সোমবার (২৯ মার্চ) গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।

সরকারের এ নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিআরটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়নি। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়াতে হবে।’

মালিকদের ৬০ শতাংশ বাড়তি ভাড়া দাবির বিষয়টি রাতেই প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠায় বিআরটিএ। সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর বিষয়টি জানালেন মন্ত্রী।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ঠেকাতে গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102