ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

সংক্রমণ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বেড়েছে। সরকারি হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। এদিকে নগরজুড়ে এখনো রয়েছে সচেতনতার অভাব।

বাসে আজ থেকে অর্ধের যাত্রী নেয়ার কথা। তবে অনেক বাস চালকই বলেছেন, গণপরিবহণের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ আসন খালি রাখার বিষয়ে মালিক পক্ষের কাছ থেকে নির্দেশনা পাননি তারা। তাই অন্যান্যদিনের মতোই বাস চালাচ্ছেন তারা। তবে, কেউ কেউ বলছেন, আগামীকাল থেকে নির্দশনা মেনে চলবে গণপরিবহণ। এছাড়া ভাড়ার ক্ষেত্রে সরকার এখনও কোনো নির্দেশনা না দিলেও, চালকরা বলছেন কাল থেকেই ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার নির্দেশনা দিয়েছে মালিকপক্ষ।

এদিকে, রাজধানীর হাসপাতালগুলোতে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বেশিরভাগ কোভিড হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। খালি নেই আইসিইউ শয্যা।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫০টি কোভিড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪২৭জন। আইসিইউ শয্যার ১০টিই এখন পূর্ণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102