তিন বছর পর একাদশে জায়গা পেয়ে সুযোগটা ভালো মতোই কাজে লাগিয়েছেন পেসার তাসকিন। তার আগুনে বোলিং ও ফিল্ডিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধুকছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বোলিংয়ে ঝলক দেখিয়েছেন সাইফউদ্দিনও। তাদের নৈপূন্যে দ্রুত তিন উইকেট খুইয়ে বিপাকে পড়েছে কিউই ব্যাটসম্যানরা।