ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে আলাদা ম্যাচে নামছে পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

গেলো ম্যাচের ব্যর্থতা ভুলতে রাতে মাঠে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ লুক্সেমবার্গ। একই সময় বেলজিয়াম আতিথ্য দেবে বেলারুশকে। জিব্রাল্টার লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। নরওয়ের মুখোমুখি মন্টেনেগ্রো। ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ মাল্টা। সবগুলো ম্যাচই রাত পৌনে ১টায়।

পর্তুগাল
শহরের নাম লাক্সেমবার্গ সিটি যেখানকার অর্ধেকের বেশি নাগরিক অভিবাসী। পর্তুগিজদের সংখ্যাটাও কম নয়। তাই লাক্সেমবার্গের প্রকৃতি অনেকটাই আপন ক্রিস্তিয়ানো রোনালদোর ও দলের কাছে।

বিশ্বকাপ বাছাইয়ের গেল ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ড্র করে পর্তুগাল। গোল বাতিলের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে আর্মব্যান্ড ছুড়ে ফেলেন রোনালদো। তাই লুক্সেমবার্গের বিপক্ষে তিনি অধিনায়কত্ব করবেন কিনা এনিয়ে ছিলো গুঞ্জন। কিন্তু সেসব গুঞ্জনের ভিত্তি নেই কোচের আস্থায় সিআরসেভেন। এ গ্রুপে থাকা পর্তুগালের জয় দু ম্যাচের একটায়।

জয়ে ফিরতে মরিয়া এই শিবিরে রোনালদোর সাথে স্পষ্ট লাইটে সার্বিয়ার বিপক্ষে জোড়া গোল করা দিয়াগো জোতা। দুই দলের হেড টু হেডে এগিয়ে পর্তুগিজরা। ১৭ দেখায় হেরেছে কেবল একবারই। তবে পরিসংখ্যানের এমন হিসাবনিকাশে কী হয়? গেল ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর স্মৃতি লাক্সেমবার্গের আত্মবিশ্বাসের পুঁজি।

নেদারল্যান্ডস
বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের টেবিলের তিন নম্বরে নেদারল্যান্ডস। দুই ম্যাচের এক জয় নামের পাশে। কিন্তু প্রতিপক্ষ তলানির দল জিব্রাল্টা বলেই যে বড় স্বপ্ন নেদারল্যান্ডসের। দলে নেই ইনজুরির দুশ্চিন্তা, ফুরফুরে ফ্রাঙ্ক ডি বোয়ের দল।

বেলজিয়াম
এদিকে ফিফা র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান বেলজিয়ামের প্রতিপক্ষ বেলারুশ। সবশেষ পাঁচ ম্যাচের একটিও হার নেই বেলজিয়ামের। সমান খেলায় যাদের জয় বেলারুশের জয় দুটি। দিনের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ মাল্টা। রাশিয়া বিশ্বকাপ রানারাপ ক্রোয়েটরা গেল পাঁচ ম্যাচে জয় পেয়েছে মোটে একটি। তাইতো মাল্টা শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও সাবধানী শুরু বিকল্প নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102