ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় নির্বাচনী সহিংসতায় ২ জনকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

মোংলায় নির্বাচনী সহিংসতায় অফিস ভাংচুরসহ দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে উপজেলার মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আরিফ ফকির বলেন, সন্ধ্যার কিছু পরে স্থানীয় চৌরিডাঙ্গায় আমার নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল তরফদার। এসময় আমার কর্মীরা বাধা দিলে আ. রহমান শেখ (৩২) ও রাসেল শেখ (২৫) নামের দুই কর্মীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে হামলা ও মারধরের বিষয়ে রুবেল তরফদার দাবি করেন, রহমান ও রাসেলকে কারা কুপিয়েছে তা আমি জানি না।

এদিকে হামলার ঘটনা ঘটেছে একই উপজেলার সুন্দরবন ইউনিয়নেও। সেখানে নৌকার প্রার্থী মো. ইকরাম ইজারাদার ও ২নং ওয়ার্ড সদস্য প্রার্থী আলম ফকিরের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান সদস্য আহাদুল খাঁন। এমন অভিযোগ করেছেন প্রার্থী আলম।

তবে অভিযোগ অস্বীকার করে আহাদুল খাঁন বলেন, আলম ফকিরের লোকজনই নিজেরাই এ কাণ্ড ঘটিয়েছে। এখন আমার ওপর দোষ চাপাচ্ছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102