ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নেয়ার পর করোনা আক্রান্ত জবি সাবেক উপাচার্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

টিকা নেওয়ার পর করোনা সস্ত্রীক আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান এবং তার গাড়ি চালক।

সোমবার (২৯ মার্চ) বিকেলে তাদের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও উপাচার্য দপ্তরের একাধিক কর্মকর্তা করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন অধ্যাপক ড. মীজানুর রহমান।

মোন্তাসির হাসান বলেন, স্ত্রীসহ স্যার এবং তার গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গাড়িচালকের অবস্থা আশংকাজনক।

বর্তমান অবস্থা সম্পর্কে ড. মিজানুর রহমান জানান, গতকাল আক্রান্ত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি আছেন। এবং শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন।

গাড়িচালকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেও আগের তুলনায় কিছুটা সুস্থ হয়েছে। শ্বাসকষ্ট জ্বরও কমে এসেছে। তিনি সময় নিউজের মাধ্যমে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ তিনি সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে।

গত ১৯ মার্চ দ্বিতীয় মেয়াদ পূর্ণ হলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনায় ফিরে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102