জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিকেল ৪টায় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’
তবে কী বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হবে তা জানাননি শায়রুল কবির।
#kalerkantho