ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারের গুলিতে আরও ২ জন নিহত, মোট ৪৫৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর দুই মাসের মধ্যে গত শনিবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে মিয়ানমার। এতে শোকে স্তব্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সাধারণ মানুষ। এর মধ্যে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার দেশটিতে প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে সবচেয়ে বেশি নিহত হয়েছেন; ১১৪ জনের মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ৪৫৯ জন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে।

এদিকে, শনিবার নিহতদের একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। রোববার (২৮ মার্চ) প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের

শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে ৪০ জন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ২৭ জনসহ মিয়ানমারজুড়ে অন্তত ১১৪ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও। দেশটিতে গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর শুরু হওয়া সামরিক শাসনবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা তিন প্রত্যক্ষদর্শী ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে শনিবার নিহত ২০ বছর বয়সী শিক্ষার্থী থায়ে মং মংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রোববার নিরাপত্তা বাহিনীর গুলির ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি-না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি।

থায়ে মং মংয়ের শেষকৃত্যে যোগ দেওয়া আয়ে নামে এক নারী বলেন, যখন আমরা তার জন্য বিপ্লবের গান গাইছিলাম, তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে আমাদের দিকে গুলি ছোড়েন। গুলির মুখে সেখানে থাকা সবাই পালিয়ে যান, আমরাও পালিয়ে যাই।

প্রতিবেদন বলছে, রোববার মিয়ানমারে পৃথক দুই গুলির ঘটনায় আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোও। রাতে নেপিডোর কাছে একটি এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়, জানিয়েছে মিয়ানমার নাও

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102