ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি ছড়ার পানিতে ডুবে মোহাম্মদ সোহেল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ী মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সোহেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ফজরের নামাজের আযান হলে সে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়।

মসজিদে যাওয়ায় পথে সে পাহাড়ি ছড়ায় নেমে পানিতে ডুবে যায়। তাকে তলিয়ে যেতে দেখে মুসল্লি খলিলুর রহমান তাঁকে উদ্ধার চেষ্টা চালায়।

তিনি ব্যর্থ হয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা ছড়ার পানি থেকে সোহেলের মরদেহ উদ্ধার করেন।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপমৃত্যুর সত্যতা পেয়ে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102