ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে ৩ নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

আফগানিস্তানের তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এই ঘটনা ঘটে। এছাড়া আফগান স্বাস্থ্য বিভাগের প্রাদেশিক সদর দফতরে একই দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দফতরের গেটে বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময় অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করে তিন নারী টিকাকর্মীকে হত্যা করে। তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী।

এসব হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তালেবানদের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

গত বছর আরব আমিরাতের দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রেই কর্মজীবী নারীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যদের হত্যার ঘটনা বেড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102