ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেয়া পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পানিতে বিষক্রিয়ায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো: ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে জান্নাতী খাতুন (১০) ও বাচ্চু মিয়ার মেয়ে ইতি খাতুন (১৩)। জান্নাতী ভায়াট সরকারি গ্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ইতি ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ভায়াট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ স্থানীয়রা জানান, ভায়াট গ্রামের আব্দুল মোমিনের ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন মৎস্য ব্যবসায়ী বরাত আলী। মঙ্গলবার সকালে মাছ ধরার জন্য ওই পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করেন। ভোরে পুকুর মালিকরা মাছ মেরে নিয়ে যান। এরপর পানিতে ভেসে ওঠা মাছ ধরতে গ্রামবাসী পুকুরে নেমে পড়ে। রিতু ও বিথিও মাছ ধরতে নামে। এরই একপর্যায়ে তারা দুজনেই পানিতে ভেসে ওঠে। এসময় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তবে বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি অস্বীকার করে মৎস্য ব্যবসায়ী বরাত আলী বলেন, মাছ ধরার জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছি। এতে কারো মৃত্যু হবে না। সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ জানান, আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করে দেখছি। মালিকপক্ষ মাছ ধরে নিয়ে যাবার পর ওই পুকুরে কয়েকশ মানুষ নামে। এর মধ্যে ওই শিশু দুটিও নেমেছিলো। নিহত শিশুদের অভিভাবকরা বলছেন, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102