ভারতে আরও ৫৬ হাজার ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব-সহ ১০ রাজ্যে শনাক্তের হার উর্ধ্বমুখী রয়েছে।
একদিনে মৃত্যু হয়েছে ২৭১ জনের। এ নিয়ে ভারতে প্রানহানি ১ লাখ ৬২ হাজারের বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কয়েকটি রাজ্যে, রাজনৈতিক ও ধর্মীয় সভায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আগামী ১৯ এপ্রিলের মধ্যে ৯০ শতাংশের বেশি মার্কিনিকে টিকা দেয়া সম্ভব হবে। টিকা কার্যক্রম দ্রুত গতিতে চললেও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়িয়েছে ২৭ লাখ ৯০ হাজার।