ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন হেফাজতের নায়েবে আমীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

হেফাজতে ইসলামের সব দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

সোমবার রাতে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদে শবেবরাত উপলক্ষে দেওয়া বক্তৃতায় উপস্থিত মুসল্লিদের সামনে এ ঘোষণা দেন তিনি।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমার নেতৃত্বে আর কোন আন্দোলনে আপনাদেরকে আমি ডাকবো না। অতিসত্বর সংবাদ সম্মেলন করে আমার এ পদত্যাগের কথা জানিয়ে দেব এবং অফিশিয়ালি পদত্যাগপত্র জমা দেব। তবে সাধারন মুসলমান হিসেবে হেফাজতের একজন কর্মী এবং সমর্থক হয়ে কাজ করে যাব।

গত রোববার হেফাজতের আহ্বানে পালিত হরতাল কর্মসূচিতে প্রশাসনের সঙ্গে সংঘাতে না জড়ানোয় সংগঠনের কয়েকজন নেতার কাছে হেনস্তার বিষয়টি পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের আলোচিত এ খতিব।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, হরতালের দিন আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা এ মসজিদ থেকে বের হতে নিষেধ করেছিল। আমি শত চেষ্টা করেও এখান থেকে বের হতে পারিনি এবং আন্দোলনে যোগ দিতে পারিনি। সেজন্য হেফাজতের কিছু কর্মী ও দায়িত্বশীলদের কাছ থেকে আমাকে অপ্রীতিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অথচ আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত ব্যারিকেড ডিঙিয়ে বের হওয়ার কোন পথ আমার কাছে ছিল না।

তিনি বলেন, আমি যদি তখন বের হতাম তাহলে এই মসজিদের সামনে লাশ পড়ে যেত। মসজিদের এই দেওয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যেত। কেননা আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। ওই মুহূর্তে আমার কি করার ছিল?

হরতালের পর থেকে হেফাজতের কয়েকজন নেতা তাকে এড়িয়ে চলছেন বলে অভিযোগ করেন মাওলানা আবদুল আউয়াল।

তিনি বলেন, গতকাল আসরের পর ডিআইটি মসজিদে হেফাজতের দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু আমি হরতালের দিন বের হতে না পারার কারণে, এ দোয়া কর্মসূচিতে কিছু অতি উৎসাহী লোক অংশগ্রহণ করেননি। তারা গিয়ে দেওভোগ মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছে। এসবের ফলে তারা তো একপ্রকার আমাকে অযোগ্য বলেই প্রমাণ করেছে। অথচ আমি যদি সেদিন বের হতাম তাহলে আল্লাহর ঘর এবং কত নিরীহ মানুষের প্রাণ হুমকির মুখোমুখি হতো তা আমি বলে বোঝাতে পারবো না। সুতরাং আমি আর হেফাজত ইসলামের কোনো নেতৃত্বে থাকছি না।

# যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102