ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘হেফাজতের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

বিএনপি নয়, সরকারের উস্কানিতেই তাণ্ডব হয়েছে। হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের অনেক নেতা, মন্ত্রী, এবং মিডিয়ায় প্রচার করা হয়েছে বিএনপি হেফাজতকে ইন্ধন দিয়েছে। তাদের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। হেফাজত কোনও রাজনৈতিক সংগঠন নয়। তাদের উসকানি তো দিয়েছে সরকার। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সরকার দলীয় ও আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনুষ্ঠান না করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকলেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সরকার তা মানেনি। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগেই স্থগিত করেছি। সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোনও লক্ষণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়?’ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ থাকবে, তা কোথায়?

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেও অভিযোগ করেন মির্জ ফখরুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102