ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগল চরাতে গেলে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিয়ের আশ্বাসে এক নারীকে ধষর্ণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী অন্তঃসত্ত্বা। সোমবার (২৯ মার্চ) ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম (৪০) উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের সাঈদ মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের সঙ্গে একই এলাকার স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরিচয় হয়। এর পর ওই নারী ছাগল চরাতে গেলে বিয়ের আশ্বাস দিয়ে সিরাজুল ইসলাম তাকে ধর্ষণ করে। গত কয়েক মাস ধরে ওই নরীকে ধর্ষণ করে আসছিল সে। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সিরাজুল ইসলামকে ওই নারী বিয়ের জন্য চাপ দিতে থাকে। পরে সিরাজুল বিয়ের জন্য রাজি না হওয়ায় ওই নারী সোমবার থানায় মামলা করেন।

এই ঘটনার বিষয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার (২৯ মার্চ) ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষক সিরাজুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102