ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাস : সকালে স্ত্রী, রাতে স্বামীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। মৃতরা হলেন খন্দকার হোটেলের স্বত্বাধিকারী শহরের ঝিলটুলীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭১) ও তার স্ত্রী মেহেরুন নেসা (৭০)। মেহেরুন নেসা সকালে ও মিজানুর রহমান রাতে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মেহেরুন নেসা ১০ দিন আগে ও তার স্বামী মিজানুর রহমান হালিম ছয় দিন আগে করোনায় আক্রান্ত হন। তারা দুজনই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার (২৮ মার্চ) রাতে তাদের ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় এ রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১২৬ জন। আক্রান্ত হয়েছেন ৯ হাজারের মতো। গত এক সপ্তাহে মারা যান পাঁচজন। এখনো ১৯২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102