ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সানা বিমানবন্দর বন্ধ থাকায় মৃত্যু হয়েছে ৮০ হাজার লোকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ইয়েমেন বলেছে, গত ছয় বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর লাগাতার অবরোধের কারণে অন্তত ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরো সাড়ে চার লাখ মারাত্মক অসুস্থ মানুষ যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন।

এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১ হাজার ৮৩টি ট্রাক ও ট্যাংকার ট্রাক, ৪ হাজার ৪৯০টি রাস্তা ও সেতু এবং ৭ হাজার ২২৯টি গাড়ি ধ্বংস হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি মিত্র দেশ আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। আগ্রাসন শুরুর পর অল্প সময়ের মধ্যে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে না পারায় তারা ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র এবং স্থলপথে সর্বাত্মক অবরোধ দেয়। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে কিন্তু সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102