ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই মন্ত্রীর ক্ষমতা কমালেন প্রধানমন্ত্রী মরিসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ধর্ষণ থেকে শুরু করে মহিলাদের অসম্মান, একের পর এক অভিযোগে জর্জরিত ছিল স্কট মরিসনের মন্ত্রিসভা। গত কয়েক সপ্তাহ ধরেই চাপ বাড়ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উপরে। শেষমেশ নিজের মন্ত্রিসভার স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে দুই মন্ত্রীর ক্ষমতা কমালেন মরিসন। পদাবনতি হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিশ্চিয়ান পোর্টারের।

লিন্ডার বিরুদ্ধে তারই দফতরে হওয়া একটি ধর্ষণের মামলার তদন্তে গাফিলতির অভিযোগ ছিল। অভিযুক্ত ছিল তারই মন্ত্রণালয়ের এক কর্মী। কিন্তু অভিযোগকারিণী মহিলাকে লিন্ডা ‘মিথ্যাবাদী গরু’ বলেছিলেন। বিষয়টি জানাজানি হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে।

ক্রিশ্চিয়ান পোর্টার অস্ট্রেলীয় সরকারের আইনি উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। তার বিরুদ্ধে প্রায় তিন দশক আগের একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। যা তিনি বরাবর অস্বীকার করে এসেছেন। অভিযোগকারিণী ১৯৮৮ সালে পোর্টারের সঙ্গেই পড়াশোনা করতেন। সম্প্রতি সেই মহিলা আত্মহত্যা করেন। যার পর থেকে ক্ষোভে মাঠে নামে দেশটির মহিলারা। সরকারের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ-মিছিলের আয়োজন করছিলেন তারা।

লিন্ডা এবং পোর্টারকে সরানোর দাবি উঠেছিল তখন থেকেই। এরই মধ্যে তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছিল। গত সপ্তাহ পর্যন্ত এই মন্ত্রীকে নিজ নিজ দায়িত্বে ফেরানোর পক্ষে ছিলেন মরিসন। শেষ পর্যন্ত দু’জনেরই ক্ষমতা কমিয়ে তাদের কম গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছেন মরিসন।

সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছিল, লিন্ডা ও পোর্টারের ঘটনায় কঠোর পদক্ষেপ না করায় কমছে মরিসনের জনপ্রিয়তা। আরও এক বছর মেয়াদ রয়েছে তাঁর। ইঙ্গিত বুঝেই এই দু’জনকে ক্ষমতা থেকে সরান মরিসন। একই সঙ্গে নিজের মন্ত্রিসভায় আরও বেশি মহিলা প্রতিনিধিদের সুযোগ দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

লিন্ডার জায়গায় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন বিতর্কিত পিটার ডাটন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102