ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাইটানিকের মতো ডুবে যাবে লেবানন : স্পিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ‘রাজনৈতিক ও মারাত্মক অর্থসংকটে মধ্যে থাকা দেশটি বিপদের মুখে রয়েছে এবং যদি আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন করা না হয় তাহলে সরকার ছাড়া লেবানন টাইটানিক জাহাজের মতো ডুবে যাবে।’

তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন না করলে দেশ বড় বিপদের মুখে পড়বে। সামগ্রিকভাবে দেশ এখন টাইটানিক জাহাজের মতো অবস্থায় আছে। আমাদের এখনই জেগে ওঠার সময় কারণ শেষ পর্যায়ে যদি জাহাজ ডুবে যায় তাহলে কেউ বাঁচতে পারবে না।’

সোমবার নাবিহ বেরি জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন।

গত বছরের ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেন এবং তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে নিচ্ছেন। লেবাননের জনগণ নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন।

এরইমধ্যে হাসান দিয়াব হুমকি দিয়ে বলেছেন, নতুন সরকার গঠন করা না হলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন বন্ধ করে দেবেন। এই হুমকির মধ্যদিয়ে তিনি মূলত রাজনীতিবিদদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102