ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা টিকা নিলেন ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩১ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার প্রথম ডোজ টিকা নেন তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও করোনার টিকা নিয়েছেন। গত ১০ মার্চ বঙ্গভবনে কোভিড-১৯ টিকার ১ম ডোজ নেন রাষ্ট্রপতি। এর আগে গত ৪ মার্চ দেশে গণহারে করোনা টিকা দেওয়ার দেড় মাসের মাথায় টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন গণভবনে তিনি ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ এর টিকা নেন।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগে ছয় লাখ তিন হাজার ৬৮৫ জন।

এছাড়া রংপুর বিভাগে আছেন পাঁচ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগে ছয় লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৭৬ হাজার ২৬০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102