ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্লিনিক ঘুরে করোনা টিকাদান কর্মসূচি দেখছেন জাস্টিন ট্রুডো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

কানাডার যেসব ক্লিনিকে করোনার টিকা দেওয়া হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে ছুটে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সিটিভিনিউজের খবরে বলা হয়েছে, অটোয়া ও মন্ট্রিলের ক্লিনিকে সরেজমিনে গিয়েছিলেন তিনি। পেলাইস ডেস কংগ্রেসের ক্লিনিকের টিকাদান কর্মসূচি ঘুরে দেখেন ট্রুডো।

বুধবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, অটোয়ায় আমি যে ক্লিনিকে দেখতে গিয়েছিলাম সেটিসহ দেশের সব হাসপাতালে বহু লোককে করোনার টিকা দেওয়া হচ্ছে। এটি খুবই ভালো খবর।

‘এর অর্থ হচ্ছে, আমাদের আরও বেশি সংখ্যক প্রিয়জন নিরাপদ, আমরা সবাই মহামারীর শেষ দেখার কাছাকাছি রয়েছি।’

কানাডীয় প্রধানমন্ত্রী বলেন, যারা এই টিকাদান কর্মসূচিতে সহায়তা করছেন, সবাইকে ধন্যবাদ। দেশের এ যাবতকালের সবচেয়ে বড় প্রতিষেধক ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা। আপনাদের কঠোর পরিশ্রম অগোচরে থেকে যায়নি।

মঙ্গলবার তিনি বলেন, কানাডায় টিকা সরবরাহে রাজি হয়েছে ফাইজার-বায়োএনটেক। এর একদিন আগে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রাজেনেকার টিকার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফাইজার নিশ্চিত করেছে, গ্রীষ্মের শেষ দিক থেকে জুন পর্যন্ত পঞ্চাশ লাখ টিকা সরবরাহ করা হবে। আসছে মাসগুলোতে যত বেশি সংখ্যক লোকজনকে সম্ভব আমরা টিকা দিতে চাই।

কানাডার তিন কোটি ৮০ লাখ নাগরিককে টিকা দিতে চল্লিশ কোটি ডোজ টিকার নির্দেশ বা সংরক্ষণ করা হয়েছে। সাতটি ঔষধ কোম্পানির কাছ থেকে টিকা সংগ্রহ করছে উত্তর আমেরিকার দেশটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102