ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত এমপি রিমি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৫ বার পঠিত

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের কন্য, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দুই ছেলে ও পুত্রবধূও কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

রক্তে অক্সিজেন কমে যাওয়ায় এবং শরীরে জ্বর-ঠাণ্ডা-সর্দি থাকায় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে তাকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়। এমপি রিমির স্বামী মোস্তাক হোসাইন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

মোস্তাক হোসাইন জানান, সিমিন হোসেন রিমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন। পরদিন তার নমুনা পরীক্ষায় ফল পজেটিভ আসলে রাষ্ট্রীয় ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে হোম আইসোলেশনে থাকেন তিনি। পরে পরিবারের অন্য সদস্যরাও নমুনা পরীক্ষা করান। এতে তার দুই ছেলে এবং তাদের স্ত্রীদের দেহেও করোনা শনাক্ত হয়।

অসাধারণ মানবীয় গুণাবলির অধিকারী এই সংসদ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার নির্বাচনি এলাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102