ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনা আক্রান্ত ২৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১০ টা পর্য়ন্ত) নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, কটিয়াদীতে ২ জন, ভৈরবে ১৬ জন ও বাজিতপুরে ৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩ হাজার ৮২০ জন।

একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী ১ জন, ছাড়পত্র পেয়েছেন ১ জন এবং আইসিইউতে ভর্তি রযেছেন ৬ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ তথ্য জানিয়েছেন। গত ২৭, ২৮ ও ২৯ মার্চ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৯৪ জনের নমুনা সংগ্রহ করে ২৬ জনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া গত ২৯ মার্চ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়ছে।
তিনি আরও জানান, করোনা থেকে অদ্যাবধি সুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৯ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্য়ন্ত মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। বর্তমানে সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৫ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৯ জন, হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ৫ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ৭ জন, কটিয়াদীতে ১৭ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ৫৯ জন, বাজিতপুরে ১৫ জন ও অষ্টগ্রামে ২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১৬০ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৫৮১ জন। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্য়ন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২০ হাজার ৮৮৯ জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৬৯ হাজার ৫০০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102