ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে মোদিবিরোধী বিক্ষোভ থেকে আটক ৬০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

ভারতের তামিলনাড়ুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সেখানকার মানুষ। মূলত জাতিসংঘে শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ নিয়ে আলোচনার সময় নরেন্দ্র মোদির সরকার শ্রীলঙ্কার পক্ষে ভোট দেন। এতেই ক্ষুব্ধ হন সেখানকার নাগরিকরা।

এর প্রতিবাদে তারা কালো পতাকা ও ‘গো ব্যাক মোদি’ (ফিরে যাও মোদি) লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে। এ অভিযোগে আজ মঙ্গলবার চেন্নাইয়ের কোয়েমবেদু এলাকা থেকে অন্তত ৬০ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদির বিরুদ্ধে কালো পতাকা বিক্ষোভের কারণে মঙ্গলবার কোয়েমবেদুরে ১০ নারীসহ প্রায় ৬০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা মোদির বিরুদ্ধে স্লোগান ও কালো পতাকা এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে।
বিক্ষোভকারীরা বলেছেন, ব্রিটেন ও জার্মানিসহ ২২টি দেশ তামিলদের সমর্থন করেছে এবং যুদ্ধাপরাধের জন্য শ্রীলঙ্কাকে দায়ী করেছে। কিন্তু ভারত সরকার ভোট দেয়নি এবং ওয়াকআউট করে, যা শ্রীলঙ্কার প্রতি স্পষ্ট সমর্থন। এটা শ্রীলঙ্কার তামিল জনগণ ও এখানকার তামিলদের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা। সূত্র: ইন্ডিয়া টুডে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102