ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ আসামির যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় গৃহবধূ ‌সি‌দ্দিকা বেগম হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক‌কে এক লাখ টাকা ক‌রে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

কি‌শোরগ‌ঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মো. আবদুর র‌হিম বুধবার (৩১ মার্চ) দুপু‌রে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন-পাকু‌ন্দিয়া উপ‌জেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহা‌টি কোনাপাড়া গ্রা‌মের মোজা‌ম্মেল হক (৪০), তার স্ত্রী সা‌জেদা খাতুন (৩৫) ও কামরুজ্জামান (৩২)। তা‌দের ম‌ধ্যে কামরুজ্জামান পলাতক র‌য়ে‌ছেন।

মামলার বিবর‌ণে জানা গে‌ছে, কোনাপাড়া গ্রা‌মের কৃষক আব্দুল কদ্দু‌সের স‌ঙ্গে তার শ্বশুরবা‌ড়ির আত্মীয় একই এলাকার মোজা‌ম্মেল হ‌কের বি‌রোধ ছিল। এ জেরে ২০০৯ সা‌লের ৮ মে সন্ধ‌্যার দি‌কে আসা‌মিরা আব্দুল কদ্দু‌সের স্ত্রী সি‌দ্দিকা বেগম‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে।

এ ঘটনায় নিহ‌তের স্বামী আ. কদ্দুস বাদী হ‌য়ে ৪ জন‌কে আসা‌মি ক‌রে পাকু‌ন্দিয়া থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। তদন্ত শে‌ষে ২০১০ সা‌লের ৭ আগস্ট আসা‌মি‌দের বিরুদ্ধে আদাল‌তে অভিযোগপত্র দা‌খিল ক‌রে পু‌লিশ।

আদাল‌তে দীর্ঘ বিচার প্রক্রিয়া শে‌ষে এ রায় ঘোষণা করা হয়। মামলা চলার সময় এক আসা‌মির মৃত‌্যু হওয়ায় তা‌কে বিচার থে‌কে অব‌্যাহ‌তি দেয়া হয়।

রাষ্ট্রপ‌ক্ষে অ্যাডভোকেট জীবন কুমার রায় ও আসা‌মি প‌ক্ষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল বুখা‌রি মামলা প‌রিচালনা ক‌রেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102