ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজশাহীতে মিনু ও বুলবুলসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

মামলার আসামিরা হলেন- বিএনপির দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন।

গত ২ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ৭৫-এর হত্যাকাণ্ড সম্পর্কে কটূক্তি করায় ১৬ মার্চ বাদী হয়ে আদালতে মামলা উপস্থাপন করেন নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী মুসব্বিরুল ইসলাম। মামলাটি আমলে নিয়ে তদন্ত করার নির্দেশ দেন আদালতের বিচারক।

এর আগে গত ৯ মার্চ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিলের কাছে অনুমোদনের জন্য মামলার বাদী নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুসব্বিরুল ইসলাম অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, চলতি মাসের ২ তারিখে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে আসামিরা। অভিযোগে অপরাধ হিসেবে ১২৩(ক), ১২৪ (ক) ও (৩৪) দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলে আদালতে মামলাটি জমা দেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102