ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধূকে নির্যাতনের পর হত্যা, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ঘাতক স্বামী। ঘটনাটি ঘটে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামুদারকাটি গ্রামে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, মঙ্গলবার (৩০ মার্চ) রাতে নির্যাতন ও বিষপানে আশরাফুল সরকারের স্ত্রী মর্জিনা খাতুনের মৃত্যুর খবরে একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গৃহবধূ মর্জিনার বাবা সাতক্ষীরা সদরের শিবনগরের কৃষক আহমদ আলী সরদার জানান, তার মেয়ে মর্জিনার সাথে চার বছর আগে কলারোয়ার নেদু সরকারের ছেলে আশরাফুল সরকারের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আশরাফুল। দুই বছর আগে একটি মেয়ে সন্তান জন্ম দেয় মর্জিনা। মেয়ে জন্ম দেয়ায়ও নির্যাতন আরও বেড়ে যায়। সর্বশেষ মঙ্গলবার রাতে মর্জিনাকে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

মর্জিনার মৃত্যুর পর থেকে স্বামী আশরাফুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত আশরাফুলের পিতা নেদু সরকার জানান, তার ছেলে একটু অবুঝ টাইপের, পাগলামিও আছে। স্বামী-স্ত্রী গন্ডগোল হওয়ার কারণে মর্জিনা বাড়ি যেতে চাচ্ছিলো তাতে বাধ সাধলে তার ছেলে বৌ বিষপানে মারা যায়। তার ছেলে কোথায় আছে তা তিনি জানেন না।

এদিকে, মর্জিনার পরিবার মর্জিনা হত্যার বিচার দাবি করেন এবং দ্রুত আশরাফুলকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102