ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিএনপির সক্ষমতা নাই, তাই হেফাজত-জামায়াতের ওপর ভর করেছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

মির্জা ফখরুলসহ বিএনপির দায়িত্বশীল নেতারা হেফাজতকে উস্কে দিচ্ছে। মির্জা ফখরুল যে বলছে সরকারের পতন হবে তিনি কিভাবে তা বলতে পারেন। বিএনপির সাংগঠনিকভাবে এমন কোন তৎপরতা নেই যে সরকারকে অস্থিতিশীল করতে পারে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বুধবার (৩১ মার্চ) দুপুরে, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে প্রেসক্লাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির নিজের কোন সক্ষমতা নাই। তাই হেফাজতে ইসলাম ও জামায়াতের ওপর ভর করেছে। তাই তারা এই ধরনের কথা বলতে পারছে।

এসময় তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে শুধু ধর্ম ব্যবসায়ীই নয়, এর সঙ্গে বিএনপি ও জামায়াত যে জড়িত ছিল আজকে তা প্রমাণিত। ছাত্রদলের ক্যাডারদের হামলায় অংশগ্রহণ ও গুলি করায় তা প্রমাণ হয়েছে।

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে মাহবুবুল আলম হানিফ আরো জানান, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে তারা হেফাজত হোক আর বিএনপি-জামায়াত হোক তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে যে, এই স্বাধীন রাষ্ট্রে এই ধরনের ধ্বংসাত্বক কার্যক্রম করা যাবে না। একাত্তরের মতই ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে তারা। এগুলো কোনভাবেই বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাদের ওপর হামলা ভাঙচুর হয়েছে তা দেখে তাদের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

এসময় কেন্দ্রীয় আাওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102