ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর মেরে ফেলার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) সকালে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মিজানুর রহমান। তিনি উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের শেখ আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত মো. মিজানুর রহমান প্রতিবেশী ওই তরুণীর বাড়িতে যান। তখন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মিজান শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করেন। এই বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় মিজান। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে মিজানুর রহমানকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন।

সিরাজদীখান থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে আদালত পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102