ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সঙ্গে অভিমান করে প্রাণ দিলেন ছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

শরণখোলায় উপজেলার গোলবুনিয়া গ্রামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাফছা আক্তার (১৫) উপজেলার গোলবুনিয়া গ্রামের মো. জলিল হাওলাদারের মেয়ে। তিনি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ১০ শ্রেণির শিক্ষার্থী।

নিহত হাফছার মা রিনা বেগম জানান, আজ সকালে মেয়ে মোবাইল ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হলে সে আমাকে ডিম রুটি আনতে বাজারে পাঠায়। পরে বাজার থেকে ফিরে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাফছার মৃতদেহ ঝুলছে। মায়ের ধারণা কারও সঙ্গে প্রেমঘটিত বিষয় নিয়ে মোবাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে আত্মহত্যা করেছে হাফছা আক্তার।

এই ঘটনার বিষয়ে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102