ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেডারেল বিচারক হিসেবে এক মুসলিমকে মনোনয়ন দিলেন বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান আমেরিকান ও প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শেতাঙ্গ পুরুষকেই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের যে প্রচেষ্টা চালিয়ে এসেছিলেন বাইডেন তার বিপরীতে দাঁড়িয়ে যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন এর মধ্যে পুরুষ মাত্র দু’জন। এদের কেউ শেতাঙ্গ নয়।

যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখনও পর্যন্ত কোন কৃষ্ণাঙ্গ নারী নেই।

বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিয়েছেন। তিনি আফ্রিকান আমেরিকান। এছাড়া তিনি আরো দু’জন আফ্রিকান আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়া রয়েছে এশিয়ান আমেরিকান।

বাইডেন প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তার নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানী বংশোদ্ভুত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্রকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদিত হতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102