ads
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মানতে বিআরটিএ দিলো ৭ নির্দেশনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রকোপ হু হু করে ফের বেড়ে চলছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে ৭ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার (৩১ মার্চ) বিআরটিএ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো:

১. ধারণক্ষমতার ৫০ শতাংশের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

২. বিদ্যমান ভাড়ার অতিরিক্ত ৬০ শতাংশের বেশি ভাড়া নেওয়া যাবে না।

৩. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে আন্তঃজেলা যান চলাচল সীমিত অথবা প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

৪. গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া তাদের হাত
ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি, হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৫. যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৬. বাসে ওঠা ও নামার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৭. গণপরিবহনের জন্য প্রযোজ্য অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ নির্দেশনা ৩১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২ সপ্তাহের জন্য কার্যকর থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102