ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয় টেস্টেও রিজভী করোনা পজেটিভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তৃতীয়বার টেস্টেও করোনা পজিটিভ এসেছে। চিকিৎসা নিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন রুহুল কবির রিজভী।

করোনা আক্রান্ত হয়ে ১৭ মার্চ থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে বলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, রিজভীর শাররীরিক অবস্থার উন্নতি হলেও তিনবার করোনা টেস্ট করার পর তার রিপোর্ট পজেটিভ আসছে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত।

বুধবার (৩১ মার্চ) সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়ে গিয়েছিল। সাথে সাথে চিকিৎসকরা ব্যবস্থা নেওয়ায় এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে।

ডাঃ রফিক আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে । এর আগে তার ফুসফুসের সিটিস্কেন করা হয়েছে রিপোর্ট ভাল এসেছে। হার্টের রিপোটর্ও ভালো। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন।

উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগার পর গত ১৬ মার্চ তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। এদিকে রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামানায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102