ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মাদ্রাসা শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করে ভিডিও প্রচারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে, উপজেলার সোনাপুর মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার-পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

আটককৃত শিক্ষক আল আমিন (২৪) বগুড়ার শেরপুর উপজেলার কেল্লাকুশি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আবু সাদাত জানান, হেফাজতে ইসলামের হরতাল সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করা হয়। এছাড়া, পুলিশ প্রশাসন ও ছাত্রলীগকে নিয়ে বিদ্দেষমূলক বক্তব্য দেন কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম মুকুল। সেই বক্তব্যের ভিডিও একই মাদ্রাসার সহকারী শিক্ষক আল আমিন তার ফেইসবুক আইডিতে প্রচার করেন। এ ঘটনায় স্থানীয় আনসার আলী নামের একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ শিক্ষক আল আমিনকে গ্রেপ্তার করে। বুধবার (৩১ মার্চ) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102