ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাষা সৈনিক আবুল হোসেন আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক আবুল হোসেন। বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। স্ত্রীর বিদায়ের পর দুই ছেলে ও এক মেয়ে রেখে তিনিও পরপারে পাড়ি জমালেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে রামেকের জরুরী বিভাগে নেয়া হয় তাকে। সেখান পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রামেক আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

মরহুমের ছেলে আবুল হাসনাত জানান, বার্ধক্যজনিত কারণে বাবা অসুস্থ হয়ে পড়লে বেসরকারি বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রামেক পাঠানো হয়। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভাষা সৈনিক আবুল হোসেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের টিকাপাড়া মহানগর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর টিকাপাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102