ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তানজানিয়ার প্রেসিডেন্টের শেষকৃত্যে পদদলিত হয়ে নিহত ৪৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

তানজানিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্যে অনুষ্ঠিত হয়েছিলো দেশটির দার-এস-সালাম শহরের একটি স্টেডিয়ামে। সেখানে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর-দ্য গার্ডিয়ানের।

জানা যায়, রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির মরদেহ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষ প্রাণ হারান। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সেখানে এমন মৃত্যুর কার‌ণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, অক্সিজেনের স্বল্পতা ও অধিক ভিড়ে আগতদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দার-এস-সালাম জোনাল পুলিশ কমান্ডার লাজারো মামবোসাসা রয়টার্সকে বলেছেন, এটি সত্য যে ৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে। পদদলিত ও অক্সিজেন সংকটের কারণে আগতদের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ৩৭ জন আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছে। এরমধ্যে মা ও তার দুই সন্তান রয়েছে।

গত ২৬ মার্চ তাকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছাটোতে সমাহিত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102