ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মহামারি করোনাভাইরাস রোধে আবারও দুই সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙামাটির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণ’-শীর্ষক এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন এই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বলেও আভাস দেয়া হয়েছে। একইসঙ্গে এই সভায় প্রতিদিন রাত আটটায় জেলার সকল দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল-মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান এবং আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান তাপস রঞ্জন ঘোষ, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102