ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাংকে ঢুকে ‘বোমা মারার’ হুমকি দিয়ে যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রামে নগরীর নেভি হাসপাতাল গেট এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখায় ঢুকে ‘বোমা মারার’ হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার হওয়া যুবক তারেকুল ইসলাম (২৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মুফিজুর রহমানের ছেলে। বুধবার (৩১ মার্চ) বিকেলে নগরীর হাসপাতাল গেট এলাকায় ব্যাংকটির নেভাল বেইজ শাখায় ঘটে এ ঘটনা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানিয়েছেন, ওই যুবক বিকেলে ব্যাংকে গিয়ে কিছুক্ষণ বসে থাকে। এরপর পকেটে হাত ঢুকিয়ে বোমা আছে বলে আতঙ্ক সৃষ্টি করে ব্যাংক কর্মকর্তাদের নিকট ২০ লাখ টাকা দাবি করে। তা না হলে বোমা ফাটিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এসময় ব্যাংকের কর্মকর্তারা যুবকের সঙ্গে কথা বলার এক ফাঁকে পুলিশকে অবহিত করেন বিষয়টি।

ওসি আরও জানান, পরে র‌্যাব, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গ্রেপ্তার করে তাকে। ওই যুবক এক বছর আগে সর্বস্ব হারিয়ে কুয়েত থেকে দেশে আসার পর বেকার জীবন পার করছে।

এদিকে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানিয়েছেন, ব্যাংকের শাখা থেকে গ্রাহক-কর্মচারী সকলকে বের করার পর ওই যুবককে গ্রেপ্তারের পর তল্লাশি করা হয়েছে। তল্লাশি করে তার পকেট থেকে পারফিউমের একটি কৌটা পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102