ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হুজুর পদত্যাগ প্রত্যাহার করেছেন: মামুনুল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল পদত্যাগ প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বুধবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতের চার সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক এ সিদ্ধান্ত নেয়।

মামুনুল হক জানান, ভুল বোঝাবুঝি ও মান-অভিমানের কারণে নায়েবে আমির আব্দুল আউয়াল পদ থেকে পদত্যাগ করেন। আজকে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর নির্দেশে তার সঙ্গে সাক্ষাৎ করেছি। সবার অনুরোধে পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেন তিনি। আগের পদে বহাল থাকবেন।

জানা গেছে, গত ২৮ মার্চ হরতালের দিন নেতাকর্মীদের মসজিদের গেট থেকে বের হতে নিষেধ করেন। এরপরও মহানগরের অতি উৎসাহী নেতারা মিছিল করতে চেয়েছিল। যদি সেদিন মিছিল করতে গিয়ে আমাদের ওপর হামলা হতো তখন তো এ আবদুল আউয়ালকে দোষারোপ করা হতো। নিষেধ অমান্য করায় রাগ ও অভিমানে দলীয় পদ থেকে পদত্যাগ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102