ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১ নাগরিকের বিবৃতি গণবিরোধী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

দেশের বিশিষ্ট ১১ নাগরিকের বিবৃতিকে ‘গণবিরোধী’ দাবি করে পাল্টা বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম।

বুধবার সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে এমন দাবি করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে –সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক। তারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

ওই বিবৃতির জবাবে হেফাজতের পক্ষ থেকে বলা হয়, ‘দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উসকানিমূলক ও গণবিরোধী বলে সাব্যস্ত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে। পুলিশের গুলিতে হত্যাকা-ের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে আপনারা তথাকথিত “তা-ব” আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।’

সহিংসতায় নিহত ব্যক্তিদের জন্য কোনো ধরনের মানবিক সমবেদনা ১১ নাগরিকের বিবৃতিতে না দেখে ক্ষোভ জানিয়ে আজিজুল হক বলেন, ‘আপনারা বিবেক–বুদ্ধি জলাঞ্জলি দিয়ে দালালির নজরানা পেশ করতে প্রতিবাদী ধর্মপ্রাণ গণমানুষের ওপর সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে প্রকারান্তরে জালিম ক্ষমতাসীনদের মানুষ হত্যায় উৎসাহ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102