ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে মালবাহী পিকআপ চাপায় অটোরিকশাযাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

নোয়াখালী সদর উপজেলায় মালবাহী পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামের কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.কামাল হোসেন (৩৭) নোয়াখালী পৌরসভার মধ্য করিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুধারাম মডেল থানার এসআই শহিদুল হাসান জানান, বিকালে অশ্বদিয়া থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন কামাল।

পথে অটোরিকশাটি সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামের মমিনের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপ ওই অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাযাত্রী কামালসহ তিনজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

বাকি দুজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102