ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনার প্রভাবে পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল থেকে ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। এ বিষয়ে মাইকিং করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

মহিপুর থানা জানিয়েছে, সারা দেশের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পুনরায় বন্ধ রাখা হবে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিংসহ পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় জরুরি সভায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটকদের গমনাগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞা ১ এপ্রিল ২০২১ থেকে কার্যকরের ঘোষণা দিয়ে বলা হয়েছে- আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ সিনিয়র এএসপি সোহরাব হোসেন বলেন, সারা দেশের মতো ১ এপ্রিল হতে আগামী ১৫ দিনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102