ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোট শুরু, মমতার নির্বাচনী এলাকায় ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে চার জেলার ৩০ আসনে ভোট শুরু হয়।

দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৩০ আসনে ১৭১ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনে। এর মধ্যে আলাদা করে গুরুত্ব পাচ্ছে নন্দীগ্রাম। সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভোট শুরু হতেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নন্দীগ্রামের বয়ালে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কয়েকটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছেন বিজেপির কর্মীরা।

যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা নন্দীগ্রামকে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক তার পর পরই বিজেপি শুভেন্দুকে নন্দীগ্রামেই প্রার্থী করে।

২০১৬ সালে এ ৩০ আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই সময় তৃণমূলের হাতে ছিল ২১টি আসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102