ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিগগিরই ধান ও চালের দাম কমবে : কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৩ বার পঠিত

শিগগিরই ধান ও চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধন করে তিনি এ আশাবাদ জানান।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে। এ বাবদ প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। নানা কারণে এ দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনো মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে।

ধান ও চালের দাম বাড়ায় শুরু থেকেই টার্গেট ছিল বেশি উৎপাদনের। ৪৮ লাখ হেক্টর জমিতে ২ কোটি টন বোরো উৎপাদনের লক্ষ্য ছিল। সে অনুযায়ী ফলন পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার।

গত মৌসুমে আউশে ৩৫ লাখ টন দান উৎপাদনের লক্ষ্য ছিল। আগামী বছর আউশ তার চেয়ে বেশি উৎপাদন করা হবে। গত বছর আমনের উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে। আমনের উৎপাদননির্ভর করে প্রকৃতির ওপর। বন্যার কারণে সেটা ক্ষতিগ্রস্ত হয়।

হাইব্রিড চাষ করার কারণে ১০-১৫ দিন আগেই এবার বোরোর ধান এসেছে। আশা করা হচ্ছে হাওরে ধানের চাষ বাড়ানো যাবে।

করোনায় খাদ্য নিয়ে যাতে কোন আতঙ্কের মধ্যে পড়তে না হয়, সে জন্য কাজ করছে সরকার। খাদ্য কষ্টে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে জন্য কাজ করছে সরকার। কৃষকরা যাতে ভালো দাম পায়, সে অনুযায়ী ধান কেনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102