ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের সকল প্রকার পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সকল প্রকার পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও সিনেমা হল আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়া হয়। বলা হয়েছে, উচ্চ সংক্রমণের এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, বুধবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, সেখানে বিপুল লোক সমাগম হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। এ নির্দেশনার আলোকে বর্ণিত সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে।

এদিকে শেরপুরের গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ সকল বিনোদন ও পর্যটন কেন্দ্রে ভ্রমণে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ থেকে দুই সপ্তাহের জন্য মৌলভীবাজার, কুয়াকাটা, পার্বত্য তিন জেলায় সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102